শুধু এক শীষ সহমত শান্তির জন্য
শত শীত রহমতে
গোলা গোলা ফসলের ফেলে -আসা ছায়া হতে পারি !
একক ছায়ার ধৈবতে দশক দশক দ্বৈরথ
ভুলে যাবে আমাদের ঘন গৃহকোণ
আর মাইল মাইল ক্ষুরে মিশাইল মন !
বিশুদ্ধ নিঃসঙ্গতার মতো বড়ো কোনও স্বাধীনতা নেই ।
নীরব ছায়ার প্রশান্ত শরীর রিপুহীন
আজীবন যুদ্ধহীন আনন্দে বাঁচে ।
পৃথিবীর অবাঞ্ছিত কোলাহলে সব রোদ ঝরে গেলে
এক আশ্চর্য সুদীর্ঘ ছায়ার ছাতা
জন্মদাতা সূর্যকে ভোলে না ।
আমরা বিনয়ী ছায়ার কৃতজ্ঞ প্রচ্ছায়ার মতো
নিশ্ছিদ্র সৌর -শৃঙ্খলার নিশ্চিন্ত কক্ষ হবো কবে …!
