শান্ত -অশান্ত , যেভাবেই হোক
সমতার পিপাসা বাঁচাও ।
নিরামিষাশী -আমিষাশী , যে যেখানে আছো
সম্প্রীতির পিপাসায় বাঁচো ।
ধর্মের ভেদ -যুদ্ধে অহেতুক কখনও যেও না ।
বর্ণ আর জাতি রণে অবান্তর কখনও মেতো না ।
অবাঞ্ছিত শিরোনামের নতুন ধুলোয় ঢাকা পড়ছে
পুরোনো প্রাসঙ্গিক আর পদাতিক প্রশ্নের
রাজকীয় উত্তর জট ।
ধর্মে নয় , বর্ণে নয় , জাতি- জন্মের জিজ্ঞাসায় নয় ,
প্রাথমিক প্রয়োজন আটকে আছে
কোয়ান্টাম বানরের সু-উচ্চ সুসভ্য ঠ্যাঙে ।
সমস্বরে বারবার শঙ্কাহীন সশব্দে সেটা স্মরণ করাও ।
