Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ইচ্ছের উৎসবে || Asim Das

ইচ্ছের উৎসবে || Asim Das

ইচ্ছের উৎসবে আসি যাই
ভারহীন জীবনের লক্ষ্যে ,
শান্তির ছানাপোনা বিইয়ে
পুরাতন মশারীর কক্ষে ।

মশারীর থোড় বড়ি মোক্ষে
ইচ্ছেরা ডিম পাড়ে পিলপিল ,
অস্ফুট ইচ্ছের ছায়ারাও
চেনা সুখ দেখে হাসে খিলখিল ।

খিল তুলে দু’চোখের দরজায়
যেই ভাবি , উৎসবে আর না !
ইচ্ছের জন্ম ও মৃত্যু
মোহনার মনচাকে — ঝর্ণা ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *