Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কান্ডের ক্যামেরায় বিমূর্ত মানুষ || Asim Das

কান্ডের ক্যামেরায় বিমূর্ত মানুষ || Asim Das

যেহেতু অদেখা নক্ষত্রে ঢাকা মনের শরীর
পৃথিবীর সকলেই চলমান বিমূর্ত মানুষ ।
কম বেশি ডট কম-এ ভাসমান পরিচয়ে
লঘিষ্ঠ গরিষ্ঠ ঘনিষ্ঠ তবু অনতি-যাপন ।

উচ্চারিত সংলাপ দাঁড়ে যতটুকু এপার ওপার
যে কোনও সম্পর্কের স্রোতে সেটুকুই জানা নৌকার ।
স্বগত নোঙরে মাটি কখন যে ঝুরঝুরে কখন এঁটেল
মাস্তুলের কান্ড বেয়ে পালের হাওয়ার জ্ঞানে
সেইসব দৃশ্য শট কোয়ান্টাম ক্যামেরাও নিতে অপারগ ।

ছুঁই ছুঁই শূন্য আর সীমাবদ্ধ অসীমের দূরত্বে থেকে
এই যে এতো শোরগোল- টানাটানি -কানাকানি -ফিস্ …
এরই নাম ভাসপক্ষী বানে ভালোবাসা !

মন-ব্রহ্মান্ডের ভগ্নাংশ জেনেই শুধু জীবন নয়
আস্ত সাম্রাজ্যের উত্থান -পতন -অপহরণ – বন্দী মুক্তির শর্ত…
আর
কবিতার কঙ্কাল -গড়া জনৈক কবির কবরে-ওড়া ফড়িংয়ের নাচ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *