Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » জয়ের গন্ধ আশিরনখে || Asim Das

জয়ের গন্ধ আশিরনখে || Asim Das

আশিরনখে তোমার হৃদয় হাসির
উপচে -ভরা সাগরমাতার মায়ায়
মেঘ উড়িয়ে সূর্যোদয়ের মতন
ভরলে সকাল ঝলমলানো ছায়ায় ।

সময় -সারস খুললো আকাশ ডানা
ডানার গানে মুগ্ধ মধুর দুপুর
নামলো দারুণ ফাগুনগন্ধী মাসে
বাজলে মনের চকমিলানো নূপুর ।

বাজতে বাজতে ক্লান্ত আমার টানে
রিক্ত নিঝুম বৈকালে কঙ্কালে
প্রতিশ্রুতি ছিঁড়ছো না ঝড় এলেও
কাব্য হবার টলমলানো পালে ।

ঋণ বাড়িয়ে সন্ধ্যানদী প্রিয়ার
স্রোত জেগেছে শীতল উপশিরায় ,
হার দেখেছি , হাড় শুঁকেছি
ভুলিনি দানপাতায় ,
জয়ের গন্ধ পাচ্ছি তোমার
উষ্ণ উপত্যকায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *