Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আশিরনখে রসের সূত্রপাত || Asim Das

আশিরনখে রসের সূত্রপাত || Asim Das

শীত জমেছে উপোসী শীৎকারে
আশিরনখে জাপ্টে কুয়োর রাত
ভোর-মুখে রোদ-রোম ঢেলেছি যেই
জিরাণ ডাঙায় রসের সূত্রপাত ।

রস তো পেলাম , রাখবো কোথায় নীড় !
সকাল বীজে রসের জিওল মাটি
মাটির ভিতর মুখিয়ে ফাগুন কুঁড়ি
ফুটবো বলেই পলাশ পথে হাঁটি ।

হাঁটার হাটে দুপুরে রণপা’য়ে
ঘাম জিরোনো ছায়ার চতুর্দোলা ,
গ্রীষ্ম ডাকে আইসক্যান্ডি চিঠি
চিঠির খামে রসের নাগরদোলা !

দুলছে গোধূল বর্ষা -বিকেল ঘাসে
ঘাস আকাশে শিশির গন্ধী নদী ,
নদীর দাঁড়ে সেই পুরাতন আশা
চাইলে রসের মাত্রা বাড়ে যদি !

যদি’র যতি বসিয়ে সাঁঝের চোখে
স্বপ্ন ভাসায় শরৎ বর্ণ রাত ,
হেমন্ত শীষ বুনলে রসের চারা
শীতের আড়ে মোড়ার সুপ্রভাত ।

এই যে রসের কথার চাকায় ঋতুর প্রহরপাত
আসলে তো নয়ের শেষে রসের সেরা আশিরনখে ভাত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *