Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এক চিলতে রোদ্দুর || Nivedita De

এক চিলতে রোদ্দুর || Nivedita De

মনে পড়ে বলেছিলে,আমরা কথা বলি বেশি,
শুনি কম, তারচেও বেশি দেখি কম।
দুচোখ মেলে দেখেছো কি?
মাঠ ভরা সোনালী ধানক্ষেত।
রূপ রস বর্ণ গন্ধ ছড়িয়ে প্রকৃতির এই অপরূপ সৃষ্টি!

আমি সেই কথায় কর্ণপাত না করে বলেছিলাম,
এই যে হেমন্তের নরম আলোয় অগোছালো চুল গুলো তোমার প্রসস্ত ললটে খেলা করছে।
দুচোখে মেখেছো রোদ্দুর, আমি দেখেছি!

দেখেছি তোমার কথার ফাঁকে,
দুই ঠোঁটে লেগে আছে এক চিলতে রোদের মতো হাসি।
বলতেই তুমি ভ্রমরের মতো গুনগুনিয়ে গাইলে গান।

কাকে বলে ভালোবাসা আজও বুঝলাম না।
শুধু জানি তুমি আছো পাশে,
আছে তোমার মুখে এক চিলতে রোদের মতো হাসি।
আপনমনে বলে উঠি,
প্রতিবার ঝগড়া মান অভিমানের পরে,
কেমন করে যেন তোমায় আরও ভালোবেসে ফেলি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *