Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বিদীর্ণ মন || Pritha Chatterjee

বিদীর্ণ মন || Pritha Chatterjee

​সতী যখন গেলেন চলে!
শিব কি করেছিল?
শোনা তো যায় সতীর দেহ কাঁধে নিয়ে!
প্রলয় নৃত্য নেচেছিল!!
প্রলয় নাচে সে সংকটে!
উঠলো কেঁপে ধরা!!
সবাই মিলে ভাবলো তখন!
এবার কি যায় করা?
বিদীর্ণ সেই সতীর দেহ!
পড়লো নানান স্থানে!!
মন টা গিয়ে পড়লো কোথায়?
আজও কি কেউ জানে?
হয়তো কোনো আঁধার ঘরে!
কাঁদছে বসে আজও!!
তাই সে মনের খোঁজ পায় নি!
স্বয়ং নটরাজ ও!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *