Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » তোমার জন্য আজ মাথা নিচু || Subrata Mitra

তোমার জন্য আজ মাথা নিচু || Subrata Mitra

দিদি তুমি বসে পড়ো জনগণ তা চাইছে
সচেতন জনগণ তোমার মাথায় থুতু ঢালছে
তুমি ভাবছো করেছ অনেক কিছুই বেশ
আসলে তোমার সাঙ্গ পাঙ্গরা রাজ্যটা করে দিল শেষ

দিদি তুমি মাথায় দিও না জোড়া ফুলের ছাতা
দেখছ না তোমার সঙ্গীদের কেমন বিগড়ে যাচ্ছে মাথা!
আমার কথায় তুমি বড্ড রাগ করছো জানি
দিদি তুমি একসময় ছিলে সততার প্রতীক তা আমি মানি

আমি শুধু অবাক হচ্ছি কি করে তোমাকে দিয়েছিল সবাই ভোট!
তুমি তো ছিলে সততার প্রতীক, আসলে তুমি চেয়েছিলে নোট
আমরা কেউ বুঝতে পারিনি সে কথা
তাইতো রাজ্যবাসী পাচ্ছে তাদের মনে ব্যথা

সৎভাবে করেছ তুমি টাকা পয়সা গয়নাগাটি লুট
দিদির সুরেই সুর মিলিয়ে দাপিয়ে বেড়ায় গুন্ডাদের বুট
এইতো হল তোমার রাজনৈতিক সততার পটভূমি
দিদির তুলনা কেউ নেই যে আর.. সে কেবলই দিদি তুমি

হায়রে আমার দিদি তুমি কি দিলে আমাদের…
তোমার ভরসায় ইতিহাস গড়েছিলাম জন্য যাদের
তারা কি পেয়েছে কিছু? হেঁটে চলে তোমার পিছু পিছু?
নিরর্থক সৎ মানুষের মাথা হল তোমার জন্য নিচু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *