মানুষকে চেনার জন্য একটা শক্ত মন দরকার
মানুষকে বোঝার জন্য একটা বুঝদার প্রাণ দরকার
মানুষকে দেখার জন্য একটা বিচক্ষণতার নয়ন দরকার
মানুষকে ভালোবাসার জন্য ভালোবাসার ভাবনা দরকার
মানুষকে সম্মান দেওয়ার জন্য শ্রদ্ধার দরকার।
কোন ছলচাতুরি আর অঙ্গভঙ্গি দেখিয়ে কাউকে সম্মাননা করা যায় না
ভেজাল তেলের সাথে জল মিশিয়ে তেল ও জলকে শোধন করা যায় না
কথার মাঝে জটিলতা থাকলে তার সমাধান খোঁজা যায় না
ফন্দি ফিকির প্রকাশ পায় তখনই যখন জটিলতা ঢাকা যায় না
তাইতো আপনি আমার মত মানুষকে চিনতেও বুঝতে পারলেন না
তবে সাবধান থাকুন আমার মত মানুষের থেকে
তবে এবারের মতো বেঁচে গেলেন আপনার চালাকির জাল প্রকাশ পেতে
সাহিত্যচর্চা আর রঙ্গমঞ্চ এক নয়, এক নয় অভিনয়
ছেলে খেলা; অবহেলা; অবমাননা; এগুলো সবই একই সূত্রে রাখা যায়
রাখা যায় না শুধু সুস্থ মাথার কাছে ব্যস্ত মাথার গোপন গীতি
রাখা যায় না এলোমেলো মহড়ার সাথে কোন শান্ত নদীর শান্তি গীতি।
