যারা দিতে এসেছিল শিক্ষা
তারাই দুহাত ভরে দিয়ে গেল ভিক্ষা
যারা বলেছিল গড়ে দেবে জাতির মেরুদন্ড
তারাই আজ এক একটা বড় গুন্ডা—-
কারোর আবার হয়েছে জেল, হয়েছে মৃত্যুদণ্ড
যার দেয়ার কথা ছিল শিক্ষা
সেই আবার দিয়ে গেল কু মন্ত্র; কু দীক্ষা
এদেরই ষড়যন্ত্রে বেকারত্ব বাড়ছে দিনে দিনে
জনসাধারণ ডুবছে দেনায়; সরকার ডুবছে ঋণে
তবুও তো ভন্ড ফিকির রাজার দল ভাবছে রাজ্য নিয়েছে কিনে
দিনে দিনে যাচ্ছি আমরা কোন দিকে?
স্বর্গ; মর্ত্য; পাতাল; নাকি কোন নিরুদ্দেশে?
জবাব চাও তোমরা নাগরিক সৈনিক; ঐ দূর্বৃত্তদের কাছে
সময় থাকতেই হাল ধরো নয়; জীবন যাবে পাছে
জেগে ওঠার এইতো সুযোগ তাই; করি অনুরোধ তোমাদের কাছে।
