সেই প্রথম আলাপে তোমার প্রশ্ন ছিলো
এতো লজ্জা মুখে দূরে দূরে চলছো -,
যদি ধরো ছোঁয়াছুঁয়ি হয়ে যায়,
আর সেই থেকে হৃদি মাঝে
জ্বলে ওঠে আলো –
যদি তাই থেকে হয়ে যায় প্রেম,
তবে কেমন হবে বলো তো?
ভীষণ ভালো লাগে দেখতে তোমার লাজুক নত মুখে,
আবছা আলোয় আলতো হাসি।
বলেছিলে, তুমি সেরকম অন্ধকার ভালোবাসো, যেখানে একরাশ জোনাকি আর জোছনার আলোয় ভরা থাকবে জীবন।
কিন্তু কী অদ্ভুত না! ভাগ্যের পরিহাসে এখন
আমাদের দুজনের পথ আলাদা।
হৃদয়ের কথা বলার অবকাশ হয়নি।
খুব ভালো আছি আমি ,
শুধু দূর আকাশে তাকিয়ে
কথাগুলো মনে পড়ে যায় আজও।
আমি ভালো আছি আমার মনের অন্ধকার জগতে,
প্রকৃতির অফুরান ভালোবাসা নিয়ে।
