ফসলের ফালি মনে শীত শুয়ে শবাসনে
শিরা জুড়ে স্মৃতির বয়াম ,
জাগতিক কেজো জ্বরে সময়ের পাকঘরে
ভেসে যায় বাড়তি ময়াম ।
শেকড়ের মাটি মায়া চুম্বন শ্রমে ছায়া
ঘিরে আছে বিছানা বিরাম ,
অধরার সম্মানে পেয়েছি’র আস্নানে
মেঘ বীজে মৌসিনরাম ।
প্রতি পলে চরকায় বুননের বীক্ষায়
জীবনের জিমনেশিয়াম,
বুড়ো শ্বাস কচি ভোরে সওয়ালের উত্তরে
হৃদয়ের হারমোনিয়াম ।
