Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কাল তোলা থাক, আজকে ভালবাসি || Asim Das

কাল তোলা থাক, আজকে ভালবাসি || Asim Das

হলুদ বর্ণা হিমেল ভোরে হেমন্ত দ্বার খুলে
সূর্যগন্ধা । কখন এলে ময়ূরপঙ্খী কূলে ?

তন্বী হাওয়ায় বিদুষী মন । কেমন করে ধরি ?
কথা- পাড়ে’র শিল্পী তুমি — স্বয়ং আঁচলপরী ।

বড্ড কঠিন তোমায় পড়া । সাগর সিলেবাস
মনের স্রোতে মন ভাসালে করতে পারি পাশ ।

সাঁতার চোখে । ডালিম ঠোঁটে । বোধের সাঁতার মনে
জোনাক-জোয়ার জমলে রাকা — মিললে দৃষ্টিকোণে ।

মিলছে ঠিকই । নইলে কেন ? আফ্রোদিতি’র স্বর
তোমার কন্ঠে পড়ছে ঝরে — বাজছি পরস্পর !

দৃশ্য সুখে দ্য ভিঞ্চি পান মোনালিসার হাসি
শুরুর স্মৃতি অমর ফুলে , ফুটবে বারোমাস-ই ?

সংশয়ে নয় । সমর্পণে । চৌরাশিয়া’র বাঁশি
তমাল ছাদে । কাল তোলা থাক , আজকে ভালবাসি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *