Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » খঞ্জনার আলোর ঘুঙুরে || Asim Das

খঞ্জনার আলোর ঘুঙুরে || Asim Das

যতদিন স্মৃতির শরীর ঘিরে , শোকগন্ধ আঁকবে আলপনা
ততদিন তোমার যাওয়া অলীক কল্পনা ।
গাঙুর গোধূলি ছায়া , ইন্দ্র – আঁধার ফুঁড়ে
ভোরের দুপুরে ফের ফিরে আসবে খঞ্জনার আলোর ঘুঙুরে ।

আশার অসীম যাত্রাপথ পেরোনো সহজ নয় জেনে
মন্থর আফশোষ লাগাতার হালকা করবে
জীবনের ভার কিছু ,না – পাওয়ার লাগামকে টেনে ।

জাতক তোমাকে স্বপ্নের সোনার কাঠি ছুঁইয়ে জাগাবে ।
অশৌচ আতপ স্বাদ সময়ের জিভ এসে চেটে পুটে নিলে
নাভির তীর্থ জলাশয়ে এসে আটকে থাকবে আবহমান ।

উত্তর-জাতকের পূর্ণ বিস্মরণ ছাড়া
হে পূর্ব-জাতক তোমার মৃত্যু নেই !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *