দুখু মিয়া জন্মেছিলেন
চুরুলিয়া বর্ধমানে,
সাম্যবাদী নজরুল তিনিই
জগত জুড়ে সবাই জানে।
দারিদ্র সাথ লড়াই যে তাঁর
অভাব সঙ্গী নিত্য ঘরে,
দুঃখকে তাই তুচ্ছ মেনে
কলমকে তাঁর বন্ধু করে।
গঙ্গা পদ্মার ঢেউরাজি সব
তাঁর নাম গানে সদা উছল,
দুই বাংলার হন প্রিয় কবি
শ্রদ্ধায় নমি তাঁর চরণতল।
বৃটিশ রাজের অত্যাচারে
গর্জে ওঠেন তীব্র স্বরে,
বিষের বাঁশি অগ্নিবীণায়
প্রতিবাদ তাঁর কলম ধরে।
মসিই মহান অস্ত্র যে তাঁর
‘বিদ্রোহী’ তাই লেখেন তুখড়,
বৃটিশ রাজের ভিত নাড়িয়ে
দেন বুঝিয়ে দাপট প্রখর।
