দুঃখ শোক হাড় মাসে
সঙ্গে থাক ঘর পোষা
দুধ কলায় জাম বাটি
ভরছি থই সুখ চোষা !
উপচে পেট ভরছে না ?
সবটুকুই সঞ্চয়ের
স্বাদ পেয়েও ? লকলকের
কাটছি নাল নয় ছয়ের !
নিশ্চয়ই সিন্দুকের
সিঁধ কাঠির সঙ্গে যোগ
দিচ্ছে সুখ খুব চালাক
গলিয়ে শোক করবে ভোগ !
এক সাথেই দুঃখ সুখ
একতারায় তুলছে সুর
কোনটা কে ? চিনতে ভুল
হচ্ছে তাই বিষ উপুড় !
ঢালছি মেঘ বীজতলায়
দৃশ্য দাও চোখ নতুন
জন্ম নিই বাঁশ ফুলের
হূল -মধু’র গুনগুনে …
