Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » স্মৃতি চারণ || Roma Gupta

স্মৃতি চারণ || Roma Gupta

কর্ম করেই দিন যে কাটে
দিবা রাতি মোর,
অতীত স্মৃতি মারলে উঁকি
জাগে ব্যথা ঘোর।

অশ্রুজলে ভরে আঁখি
আনচান করে মন,
হৃদ সায়রে স্মৃতির ভেলা
ভাসে সকল ক্ষণ।

ভালো মন্দ কত স্মৃতিই
করে বেজায় ভিড়,
স্মৃতি চারণ করি তখন
বসে একা স্থির।

সুখের স্মৃতি শৈশব কালের
জুড়িয়ে দেয় প্রাণ,
বন্ধুরা সব খেলতাম কত
করতাম সাঁতরে স্নান।

দুখের স্মৃতি স্মরণে হয়
মনটা উদাস ভার,
কাজে তখন ব্যস্ত থেকে
করি সময় পার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *