Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » স্মৃতি কথা || Swati Mukherjee

স্মৃতি কথা || Swati Mukherjee

জীবন নদীর বাঁকে বাঁকে
স্মৃতিরা কেবল পিছু ডাকে,
নগরবাউল যাচ্ছ কোথায়!
পুরানো দিন মনে কি পড়ে?

শৈশবের সেই গ্রীষ্ম দুপুর
শুকনো পাতার জল নূপুর,
খুশিতে ভরা নতুন সকাল,
বাঁধনহারা সোনার বিকেল।

সবকিছু লাগে ধোঁয়াশা যেন
কুয়াশায় ঘেরা পথ অন্তহীন,
বেদনার্ত নীল রঙের চোখ
আমি যে তোমাদেরই লোক।

মনের পাতায় আছে আঁকা
বিসর্জনের কালে যায়না দেখা,
নগরবাউল তুমি গেলে ক‌ই !
পিছে র‌ইল পড়ে তোমার স‌ই

আসবে কি রঙিন দিন ?
আঁধার হবে ক্রমশ ক্ষীণ,
পেরিয়ে এসো নির্জন সাঁকো,
জ্ঞানের আলোকে সঙ্গে রেখো।

ঝরছে নতুন শুদ্ধ শ্রাবণ
জীবন নদীতে খুশির প্লাবন,
বাঁধভাঙা সুখের জোয়ার বুকে
নগরবাউল সেদিন থাকবে সুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *