Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » স্বর্গ-চাষির পদ্য || Mohammad Rafiquzzaman

স্বর্গ-চাষির পদ্য || Mohammad Rafiquzzaman

দৃপ্ত চাষি বলে–
এই যে দেখো নগ্ন নাচে স্বর্গে এলাম চলে
বাঁধবে নাকি – বাঁধো দেখি সংবৃত আঁচলে

এক পা আগে নরক পাবো
এক পা পিছে মর্ত
একটু এদিক ওদিক হলেই
সর্বগ্রাসী গর্ত
সব দেখা শেষ হবে কবে – অগ্নিজ্বালা মলে–
বাঁধবে নাকি – বাঁধো দেখি সংবৃত আঁচলে

অপ্রবীণ এক ক্ষুধা
তারই দানবীয় ফালে বিপন্ন বসুধা
অহর্নিশি বিষ তুলে কয় – পান করে নাও সুধা

কোন আঁচলে বাঁধন দেবে
কোন মায়াবী বস্ত্রে
সব বাঁধনেই ছিড়বে ক্ষুধা
তীক্ষ্ণফালের অস্ত্রে
স্বর্গ-চাষের পরে চাষা তৃপ্ত কি হয় ঝোলে–
বাঁধবে না-কি – বাঁধো দেখি সংবৃত আঁচলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *