Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » স্বপ্ন দেখছে আ কিউ জগন্নাথ || Asim Das

স্বপ্ন দেখছে আ কিউ জগন্নাথ || Asim Das

আমরা পরিসংখ্যানগুলো গুমঘরে আটকে রেখে
টাকরায় ভয়ানক বিশ্বাসে পড়শির মুন্ডুপাত করছি
ক্রমশ কমে আসছে শ্রমজীবী পাকস্থলীর আয়ুর সংলাপ
উড়ন্ত ভোগের মেদ জমছে আকাশতলা মগজের মেঘে
ভুলে যাচ্ছি প্রকৃতির গণতান্ত্রিক ন্যায়ালয়ে
আজও অ্যামিবা আর তিমি সমনাগরিক

যাঁরা একদিন কবিতা কবিতার জন্য বলে
বিতর্কের ধোঁয়া পুঁতেছিলেন পৃথিবীর কফির পেয়ালায়
তাঁরাই এখন দেশে দেশে শরণার্থী শিবিরে
ঘুরে দাঁড়ানোর লিফলেট বিলি করছেন
কোটি কোটি হ্যামলেট মধ্যবিত্ত দোটানায়

লু স্যুন এঁকে চলেছেন বাস্তবোত্তর স্বপ্ন আস্ত কুঁড়ে
আ কিউ ওরফে ভীতুর ডিম জগন্নাথের চোখে
নিজস্ব প্রতিবাদের সমবেত সাম্যের

পাদটিকা :– লু স্যুন এর ” আ কিউ এর সত্য ঘটনা “
অবলম্বনে নাটক ” জগন্নাথ ” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *