ভালোবাসা এক স্বপ্নালু জগৎ
অদৃশ্য আবেগের বেহায়া পথ।
যে পথে চলা জীবনের শেষ লগ্ন পর্যন্ত।
এ পথে কিছুই স্থায়ী নয় –
না আনন্দ, না বেদনা।
আজ যে মানুষটা পাশে আছে ভালোবেসে
কাল হয়তো সঙ্গে নাও থাকতে পারে!
যতই আঁকড়ে ধরতে চাও
সময়ের ব্যবধানে বাঁধন আলগা হবেই।
তবুও অনিশ্চিত এই পথে আছে কিছু ক্ষণস্থায়ী সুখ,
যা আমাদের বাঁচার স্পৃহা জাগায়।
আসলে ভাগ্য লিখে দেন বিধাতা।
ধৈর্য ধরে মানুষ তা মানতে বাধ্য থাকে।
