Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » স্বপন সনে || Roma Gupta

স্বপন সনে || Roma Gupta

ঘুমের মাঝে স্বপন সনে
নিদ উড়ানে ভেসে,
গেলাম সুদূর নিলাভ পথে
মেঘ পরীদের দেশে।

পৌঁছে দেখি আলোক উজ্জ্বল
শশী তারার হাসি,
ডানা মেলে পরীরা সব
ঘুরছে সেথায় রাশি।

দুই সই পরী তীর ফুল হাতে
গেলো পদ্ম বনে,
নীলপদ্ম তো সাথেই আছে
লাল পদ্মের স্বাদ মনে।

পদ্ম মাঝে ভ্রমর তখন
মেতে সুধা পানে,
প্রজাপতি ঘুরছে সেথায়
পদ্ম সুবাস টানে।

পরীর দেশে ঘুরছি সুখে
খুশিতে প্রাণ ভরে,
হঠাৎ ঘুমটি ভাঙ্গলে দেখি
আছি শুয়ে ঘরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *