Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সাঁতারের যৌবন || Asim Das

সাঁতারের যৌবন || Asim Das

কতবার ভুলে যাবো ভেবেছি
স্মৃতি ঠিক ফিরে আসে মগজে ,
যতবার হাল ছেড়ে দিয়েছি
কূল নিজে ভেসে আসে গরজে ।

পান থেকে চুনেদের খসালে
আরও লাল টুকটুকে চুম্বন ,
কচুরির পানা পাড় মজালে
এক লাফে সাঁতারের যৌবন ।

যেই বসি চাতকের চাতালে
টুপ করে খসে পড়ে কাঁচা মেঘ ,
এলোমেলো ঝড়ে মন সাজালে
তেলে জলে মিশে ডোবে উদ্বেগ ।

মাঝে মাঝে হয় বলে এরকম
জীবনের কাটে কিছু জানজট ,
তা না হলে একই মোড়ে বেকদম
কীভাবে পেতাম পায়ে ছটফট !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *