Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সম্ভাবনার সম্ভাব্য পূর্ণতা || Asim Das

সম্ভাবনার সম্ভাব্য পূর্ণতা || Asim Das

ফলহীন আশা- শস্যের চাষে অভ্যস্ত আমি ।

শবরী প্রতীক্ষার পরমায়ু শেষ হয় একদিন
আমার পরীক্ষা -জন্ম ফুরোয় না ।
খাদ্য ও খিদের ভাগ শেষে শূন্য পেলেই খুশি
ভাগফল খোঁজার ঝক্কি আমার পোষায় না ।

ভুলে যাওয়ার প্রতিজ্ঞা -টান , পাইনের মতো দীর্ঘ হলে
শেকড় আশ্রম বলে
–নেমে এসো , ভুলেরও তো ভুল হতে পারে !

অশুভ সম্ভাবনার স্রোতে শুভ সম্ভাবনার
এক সম্ভাব্য পূর্ণতার সেতু সুখে আছি ।
যাক না যাক ঝরে
একটার পর একটা বাসি সফলতার ঝড় ,
আমি টাটকা তাজা অসফল টাট্টু সময়ের পিছু পিছু
কেমন নিশ্চিন্দির ঢিকিস ঢিকিস !

আমার অশান্ত অহঙ্কারী হবার কোনও পিছুটান নেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *