ধিকিধিকি অভিমানের নির্ধূম আহূতিতে
জ্বলে ওঠে চতুর্গুণ প্রেমের আগুন ।
শত শত শতাব্দীর নৃশংস শোক জমে জমে
শ্রাবণের মৌসুমী মেঘ হয়ে
নবান্নে মৌটুসী আলপনা আঁকে ।
পৃথিবীর সব ফলফলে ফুল ঝরে গেলে
ধ্বংসের আপশোসে
বীজের উপত্যকায় ফোটে মকরন্দ ভোর ।
সমস্ত বৈরী স্বাদ কুরুক্ষেত্র চেটে পুটে খেলে
শত্রুহীন নিঃসঙ্গ জয়ী যুধিষ্ঠির
শ্মশান সিংহাসন ছেড়ে আবারও বনবাস চান !
কিছুতেই মানবিক এ ভূমির
সবুজ শ্বাসের স্বপ্ন ফুরোয় না ।
ফলফলে:– সতেজ
