Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » শরীরী পলির ছড়ে ব্রজের বন্দিশ || Asim Das

শরীরী পলির ছড়ে ব্রজের বন্দিশ || Asim Das

এখনও বিরহে টান , বানপ্রস্থে যাবো কেন ?
আয়ুর ধৈর্য্য কম , পুড়ে যায় দ্রুত ।
অথচ মনের বৃন্তে যৌবনের পাখা
চনমনে বনবন , হয় না বিচ্যুত ।
অপ্রেমের কুরুক্ষেত্রে নয়
এ ব্রজজন্মে এই সবে জন্মালাম যেন !

শরীরী পলির চরে কোথা থেকে
এক অনির্বাণ নদী জেগে ওঠে ।
বিকেল বেঞ্চে বসা ম্যাড়মেড়ে মোহানার দল
— বেশ আছি লড়ঝড়ে , ভেবে
খোঁজে না অন্য কোনও বন্য হদিশ ।
আমার সুশ্রুত স্রোতে বালিয়াড়ি ডুবে গিয়ে
বারবার ‘ মধুকর ‘ ফোটে ।
সাতসুরে বাঁধা আছি , বেঁধেছো নীলাম্বরী
তুমি ছাড়া আমি কী লিখতে পারি
খাপছাড়া ডিএনএ’র এমন বন্দিশ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *