রং লেগেছে পলাশে খুশির দোলা লাগে
পিকের রবে খোকন সোনা সাতসকালে জাগে।
লাল ফুলের শোভাতে ধরা দেখি হাসে
বলতে পারো ফাগুন কেন রয়েছে ত্রাসে!
মিশাইলের শব্দ শুনে পলাশ দেখি কাঁদে
কিংশুক, লাল কুসুমেরা পড়েছে কোন ফাঁদে!
রং লেগেছে পলাশে খুশির দোলা লাগে
পিকের রবে খোকন সোনা সাতসকালে জাগে।
লাল ফুলের শোভাতে ধরা দেখি হাসে
বলতে পারো ফাগুন কেন রয়েছে ত্রাসে!
মিশাইলের শব্দ শুনে পলাশ দেখি কাঁদে
কিংশুক, লাল কুসুমেরা পড়েছে কোন ফাঁদে!