Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » যাও ফিরে যাও || Roma Gupta

যাও ফিরে যাও || Roma Gupta

শ্রাবণ শেষে ভাদ্র এলো
তবু আকাশ কালো,
সারাটা দিন বৃষ্টি ঝরে
লাগে না যে ভালো।

কাশের ফুল লুটিয়ে পড়ে
বৃষ্টি ভেজা হয়ে,
শিউলিগুলিও ভূলুণ্ঠিত
কাদা গায়ে লয়ে।

কাদম্বিনী যাও ফিরে যাও
তোমার নিজ স্থানে,
শিউলির গন্ধ ছড়াতে দাও
শরতের প্রাণে প্রাণে।

আসছে উমা বছর পরে
মর্তে বাপের ঘরে,
বাতাস মাঝে পুজো গন্ধ
তাইতো গেছে ভরে।

জগৎ খুশি পুজো আনন্দে
ঝরবে শিউলি রাশে,
আগমনীর আগমনে
হরষে ভূলোক ভাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *