Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মিলের পরমাদ || Asim Das

মিলের পরমাদ || Asim Das

এগিয়ে এনে উদোম দ্রুত
বলছো এখন — ধীরে ,
এতোই সোজা বাতাস হওয়া
ঝড়ের হাওয়া চিরে !

দাঁড়িয়ে কেন রাখছো দাঁড়ে
নোঙর – মাটির মায়া ?
কাছি’র মাছি পা নাড়ালেই
তন্বী তীরের ছায়া ।

সময় মুখে যায় পরানো
আগাম লাগাম গতি ?
কেমন করে ভাসবো ছেড়ে
মুঠোর কাছেই মোতি !

প্রায় পেয়েছি’র অশ্বশিরায়
রক্ত -চাটা স্বাদ‌ ,
ঠোঁট বাড়িয়ে রইলে ঝুলে
মিলের পরমাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *