কবিকে যারা পথের কাঁটা মনে করে
তারা নিজেরাই রাস্তা জুড়ে কাঁটা পুঁতে রেখেছে
সেই কাটা সরাতে গিয়ে কবি আজ পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে
সত্য কথা সত্য করে বলা
সোজা ভাষা সোজাভাবে লেখা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে।
শব্দে শব্দে ভুল
বাক্যে বাক্যে ভুল
ভুলে ভরে আছে পাতার পর পাতা
প্রতিটি গল্পে উপন্যাসে এক একটি রচনার পর রচনায়
এ ভুল শুধরে নেওয়ার মানুষ কোথায়?
এই ভুলকে ভুল বলে চিহ্নিত করার ভাবনা কোথায়?
ভুলে ভুলে মানুষ আজ জর্জরিত;
ভুলের শিকার হয়ে মানুষ দুর্বিষহ, মানুষ অসহায় ভুল পথ জীবনকে ভুল পথেই রাঙ্গায়,
একজন কবি তা দেখে চুপ থাকতে পারে না
তাই সমাজ চেতনার লক্ষ্যে
প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ার পক্ষে,
কবি লিখে চলে সময়
সময়ের পরিহাস কখনো কখনো কবিকে পাথর বানায়;
এই পাথর কবিরাই সমাজকে বদলায়।
কবির দায় অনেক
কবি হওয়া কঠিন কাজ;
আমি সমাজের কথা লিখে অপরাধী হলাম আজ। ভুল বুঝেছে আমায় পৃথিবীর সব লোকে
সুখের চেয়েও জীবনের বেশি সময়ে চলে গেল শোকে
ঘোর কলির এই অবক্ষয়ে ক্ষমতাবানরাই যেন ভগবান
সহজ মনে ঘা মেরে নেচে ওঠে শয়তান
চেয়ে চেয়ে দেখে কবি মানুষের অপমান।
