ফিকে হয়ে আসা অভিমানের পিঠ
আজও বুকের বারান্দায় হেলান দিয়ে বসে থাকে ।
গত কত জন্মের শত সুজন আঙুল
সময়ের কুয়াশায় ভেজা জীবনের কাঁচে
নির্ভুল এঁকে চলে
আমারই নামের নীলশুভ্র হরফ আলপনা ।
কেউ তো মুখোশ মুখে মঞ্চে আসেনি এখনও ।
পেছনের কলকাঠি সবই দেখি
স্থির আছে সত্যের মতো ।
আমার পরিধি পথে আজন্ম পাইনি
কোনও বিশ্বাস- চোরের সন্ধান ।
কিভাবে বানানো জটিল ডায়েরি লিখি , বলো !
