Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বর্ষবরণ || Roma Gupta

বর্ষবরণ || Roma Gupta

এসেছে নববর্ষ ,নব আশায় ভুবন,
বর্ষবরণে তাই দিকে দিকে হয় কত আয়োজন।
চৈতি শেষের দহন বেলায় শুষ্ক দগ্ধ ধরা,
আসবে আবার বৈশাখী ভোর শীতল পরশে ভরা।
পুরাতন সব পিছনেতে ফেলে নতুনের পথ চলা,
নতুন আলোকে জীবন স্বপ্ন গঠনের কথা বলা।
বছর আসে যায় সাথে অনেক হারিয়ে হতাশ মন,
অতীতের স্মৃতি ব্যথাতুর হৃদে বিরাজে সারাক্ষণ।
নিরাশার আশা নববর্ষ যে বাঙালির মন প্রাণ,
নতুন বছরে মিলে মিশে সব গাহে আগামীর গান।
হারিয়েছে আজ রীতি নীতি সব মানবিকতা যে হায়,
দুর্নীতি রাজ ,অগ্নিমূল্যে মানুষের বাঁচা দায়।
দলবাজি আর নেতার শাসন মুখবুজে মেনে চলা,
প্রতিবাদ করে ত্রুটি যদি ধর রোষানলে পড়ে জ্বলা।
মূক হয়ে তাই সহ্য করেই বছর হয়েছে গত,
শিক্ষা চাকরি সবখানেতেই মানুষ নিরাশ হত।
অতিমারি ফলে গেল কত প্রাণ স্বজন হারালো শত,
কর্ম হারিয়ে ভুখা পেটে থাকে আজও মানুষ কত ।
নতুন বছরে হাসি দেখি যেন তাদের খুশিতে ভরা,
বেকারত্বতা ঘুচে গিয়ে হোক কর্মমুখর ধরা।
দ্বেষ বিদ্বেষ মনোমালিন্য কলুষতা করে দূর,
বর্ষবরণ উৎসবে থাক আনন্দ ভরপুর।
বিবেক বুদ্ধি জাগ্ৰত হোক অশুভর হোক নাশ,
দেশের মানুষ সুখে থাক সব সম্প্রীতি হোক রাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *