জীবনবোধের প্রতি পদে আছো তুমি সাথে,
বিহান হতে তোমায় নিয়ে চলা দিনে রাতে।
উষাকালে রবির কিরণে ঝলমলিয়ে রাজো,
বিহঙ্গের কলকাকলিতে অরূপ রূপে সাজো।
তোমার সুরে তোমার গানে ভুবন খুশিতে জাগে,
জীবন খাতার প্রতি পাতায় তোমার ছোঁয়া লাগে।
কত সৃষ্টি গেছো করে সুখ বিরহ স্বপন নিয়ে,
যা কিছু ছিল তোমার সবই উজার করে দিয়ে।
সময়ের তরী বেয়ে আজও নিত্য প্রভাতে
স্মরণীয় তুমি বাঙালি হৃদয়ে কৃষ্টি চেতনাতে।
নাইটহুড উপাধি আর নোবেল পুরস্কার পেয়ে,
বিশ্বমাঝে খ্যাতি মহান প্রতিভা গেল ছেয়ে।
তোমার কাব্য পাঠে হয় প্রেমবিগলিত মন,
প্রকৃতি প্রেম পূজার গানে কাটাই মধুর ক্ষণ।
তুমি মোদের প্রেমের কবি গর্বিত ভারতবাসী
শ্রদ্ধাঞ্জলি জানাই তোমায় জন্মদিনে রাশি।
