Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » দৃষ্টিতে নীল বৃষ্টি || Asim Das

দৃষ্টিতে নীল বৃষ্টি || Asim Das

দাঁড়িয়ে সময় সন্ধ্যা ছায়ার মতো
ঢেউ গুটিয়ে নদীর নোঙর, কূলে
মেঘ ছোঁয়ানো চাঁদ নেমেছে ঝুম্
আসবে নাকি চুমুক দিতে ফুলে ?

দুঃস্থ জীবন , জিরিয়ে নিও ঘাটে
মাখবে বলে দৃশ্য অপেক্ষাতে,
জড়িয়ে ঝরাও বিষাদ নিষাদ যত
দৃষ্টিতে নীল বৃষ্টি পলকপাতে ।

পুরান দৃশ্য হাট বাজারে ঘোরে
মাহেন্দ্র পট গড়িয়ে নিতে হয়,
মনের মতন মন সাজালে মধু
ঝরতি শীষের পরাগে সঞ্চয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *