Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » দৃশ্য রূপকথা, দৃশ্য উড়িধান || Asim Das

দৃশ্য রূপকথা, দৃশ্য উড়িধান || Asim Das

দৃশ্যে চোখে আলো , দৃশ্য হাঁটি হাঁটি
দৃশ্যে খিলখিল , দৃশ্য পরিপাটি ।

আকাশ নেমে হেসে , চাঁদকে ডাকে– আয়
কপালে টিপ দিয়ে দৃশ্য ভেসে যায় ।

প্রথম ভাসা মানে ঘুড়ির কৈশোর
প্রথম জানা মানে রাত্রি হলো ভোর ।

ভোর কি থেমে থাকে ? দৃশ্য বদলায়
ছায়ার পিছু পিছু সকাল হেঁটে যায় ।

দরজা দিতে গিয়ে দৃশ্যে প্রেম আসে
দৃষ্টি গলে’ গলে’ বৃষ্টি মধুমাসে ।

দৃশ্য এগোলেই , যুদ্ধ গিলে খাবে
থাক না রূপকথা , প্রেমের কিংখাবে !

যুদ্ধে মরি কই ? সৃষ্টি বেগবান
সৃষ্টি শাশ্বত , যুদ্ধ উড়িধান ।

অন্য কোনও দিন এগিয়ে যাবো ঠিক
অনড় থাকলেও নড়াবে টিক্ টিক্ ।

আজকে বেয়ে চলি প্রেমের সাম্পান
কেননা প্রেম থিতু এবং বহমান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *