রবির কিরণ মেঘে ঢেকে যায়
প্রলেপ পড়ে মলম-এর,
ডায়েরির পাতা দোষারোপ করে
মেহনতী সব কলমের।
নটে গাছটি মুড়িয়েই গেছে
চেনা-জানা সব আঙিনায়,
বলাকার ডানা ফিকে হয়ে যায়
দিবস শেষের করুণায়।
বঞ্চিত হয় কত শত চিল
প্রাপ্য শিকার থেকে,
আঁধার বুঝি নামল বটে
শশীর মুখটি ঢেকে।
ঘন কুয়াশার মাঝে ঢেকে যায়
সবুজের ধানক্ষেত,
সময়ের আকাশে হেমন্তে দেখি
সাদা শিশিরের মেদ।
যদি বলি হায় সবই চলে যায়
ক্ষণিকের সব মায়া,
দু-দিনের দাসী বলে অভিলাষী
কলম ধরেছে কায়া।
