কিছুই চাইনি
তবুও……
মনে মনে কিছু চেয়েছিলাম
মনে মনে যেটুকু চেয়েছিলাম–
তা পেতেই হবে–
এমনটাও ভাবি নি কখনো
একপ্রকার…..
প্রত্যাশাহীন ভাবেই বেঁচে থাকার–
অভ্যেস আমার।
এই যা পেয়েছি–
এটুকুই অনেক…. অনেক.. বেশি পেয়েছি
সৃষ্টিকর্তা যেটুকু দিয়েছেন–
উজাড় করে দিয়েছেন
আমি হয়তো এত কিছুর যোগ্যও নই
তিনি কেন দিচ্ছেন তাও আমি জানি না।
জীবনে যে সব সময়ই সুখ ও আনন্দ বিরাজিত করবে
এমনটা কিন্তু নয়
কখনো কখনো দুঃখের প্লাবনে প্লাবিত হতে হয়
জীবন সাগরের এই–
সুখ দুঃখ, ব্যথা বেদনাতেও–
আমি তৃপ্ততা অনুভব করি
জীবনের সারমর্ম অনুভব করি।
অনেক কিছু হারিয়ে যাওয়ার মাঝেও
এতকিছু তো আমি চাইনি কখনো ;
এত প্রাপ্তির আশায় আমি নৌকা বাইনি কখনো ,
আজ প্রতিমুহূর্তে মনে হয়
হে সৃষ্টিকর্তা।।
“তুমি সত্যিই কৃপাময়”, “তুমি সত্যিই মঙ্গলময়”
তুমি এত কিছু দিয়েছো আমায়
যা চাওয়ার আশায় প্রার্থনায় ডাকিনি তোমায়।
এগুলো কখনো ছিলই না আমার ধ্যান ধারণায়
ঈশ্বর বলে যদি কিছু থেকে থাকো,
“তবে তুমি কৃপাময়”
“তুমি পরম দয়াময়”।। “তুমি পরম দয়াময়”।।
হে ঈশ্বর।। তুমি মঙ্গলকর।।, তুমি কল্যাণময়।।
