Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » গজা || Subrata Mitra

গজা || Subrata Mitra

মহাশয়ার মহা গজা
খেয়ে আমি হয়েছি রাজা
জানিনা কোথায় হয়েছে এই গজা ভাজা
মনে জাগে উৎফুল্লতা
সর্বত্রই দেখি গজায় রাজায় উচ্ছন্নতা ।

এ যেন নয় শুধুই গজা
এ যে ভাই মহা গজা
সাথে ছিল একটি প্যারা
ওটা খেয়ে আমি হয়েছি ন্যাড়া
বিকেলবেলা আমায় অনেকে বলেছে, ভাই তুমি ভেড়া,
কেন মিছিমিছি বলছেন আমায় ভেড়া
এরা কি বিটকেলে মানুষ সব ছন্নছাড়া….!

আমি অমনি উঠেছি জেগে , বলেছি রেগে
এই চুপ; চুপ; চুপ; মারবেন না ঢপ
আপনি মানুষটাই অতিব জঘন্য
এ যে আমি পেয়েছি মহা মিষ্টান্ন
আমি পেয়ে এই মিষ্টান্ন ,
ধন্য…. খুব.. উ … উ…ব ধন্য

গজায় প্যারায় ন্যাড়া পোড়ায়
ন্যাড়ার মাথায় কাক হেগে যায়
হঠাৎ পথে ফাঁকা আকাশ উঁকি দিয়ে যায়
প্যারা গজার ভাবনায় ফুটপাতে দিন কেটে যায়
মাথার পাশে ফাঁকা বালিশ নিদ্রাহীনতার গান গায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *