Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » জ্ঞানী চেতনার কোনও মৃত্যু নেই || Asim Das

জ্ঞানী চেতনার কোনও মৃত্যু নেই || Asim Das

জুড়িয়ে জুড়িয়ে সাড়ে তিন হাত শরীর
শীতল স্মৃতি হবার আগেই ,
অবশিষ্ট যুদ্ধের কড়াইয়ে শেষবার
আমাকে চটপট পুড়িয়ে নাও ।
জাতকেরা নির্মেঘ সূর্যের অপেক্ষায় আছে ।

প্রতিযোগী পুণ্যার্থীদের পায়ের ঠোক্করে
আমি স্বর্গের সামান্য দূর থেকে
সশরীরে মর্গে চলে গেছি !
স্বার্থপর পুণ্যের লোভ থেকে
আগামী অঙ্কুর যেন বাঁচে ।

বিভাজনের মাইন পোঁতা ছিলো
পৃথিবীর আনাচে কানাচে ।
ইতিহাসের পিলসুজে ঝুলে আছি
শত শত আত্মঘাতী কবরের মাটি
আর শ্মশানের ছাই ।
জ্বলে গেছে আমি আমি আমাদের সুশীল সময় ।

প্রভাতফেরীতে এসো ভ্রূণের বিস্ময় ,
মিছিলের সংশয় শুদ্ধ হোক সততার শ্বাসে ।
অভিজ্ঞ জ্ঞানী চেতনার কোনও মৃত্যু নেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *