Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » জাতকের বৃষ্টিতে || Asim Das

জাতকের বৃষ্টিতে || Asim Das

সেই তো সকালে সকাল মেখে শব্দে জবুথবু
খুচরো খাপে ভেসে যাওয়া
মুদ্রা পিছু ছলাৎ ছলাৎ ।

মধ্যমেধা মাংস স্বাদ পুঁইমাচা ফুঁড়ে
ফিটফাট সপ্তাহান্তে
কবজিহীন সপাৎ সপাৎ !

আসা যাওয়া জন্মে জন্ম , জন্ম চাই আরও
দাগ- কাটা লোভ ঝোলে
রক্ত দোষে হারও ।

তবুও ছোঁয়াচে শ্বাসে চুঁয়ে চুঁয়ে ছুঁয়ে অহঙ্কার
জাতকের বৃষ্টিতে
ভিজি বারংবার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *