জীবনের প্রান্ত শিরায় একলা আগুন
কেউ নয় , নিজেকে নিজেই পোড়ায় , সূর্যসখা !
বৃত্ত আলোয় বাঁচছে হাজার বুড়ো আঁধার
স্বাদ ডিঙোনোর ইচ্ছে মনের শূর্পনখার ।
জীবন ধিকি তুষ-বিলাসী , শুচিবাইও
খুঁত-নিকাশী একটি নদীর অতৃপ্ত স্নান ,
বাসি বিষাদ যায় না ঝরে , বরং জুড়ে
জোঁক -এঁটেলের শুকনো শ্বাসে জন্ম সোপান ।
তবুও প্রফুল্ল এক ঝর্ণা শেকড়
মাঝে মাঝে সাঁতার মাখায় আয়ুর ক্ষতে ,
মেঘেদের মোমের জাতক বৃষ্টি বোলে
উড়ানের প্রস্তুতি ফুল ফসল পথে ।
