Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » চাপ || Soumendra Dutta Bhowmick

চাপ || Soumendra Dutta Bhowmick

বল্লম নিয়ে ধেয়ে আসে দামাল বাতাস,
বাতাসীর বীভৎস অনুভবে জাগে
স্নায়ুর সারা ঘরে শুধুই হাঁসফাঁস !
বর্দ্ধমান, ক্রমবর্দ্ধমান দস্যিপনায়
বুঝতে পারি, খুলছে খুলছে সেই ঢাক,
যেখান থেকে বাড়ালেই মুখ বুঝি ঠিক,
কিম্ভূত-কিমাকার অসহ জীবটি আবার
সত্তার দখল নিতে বাড়াচ্ছে চাপ ।

হলোটা কি ? কি হলো রে বটে ?
বিশমণী উপলের ভারে জগতটা লাগে নড়বড়ে,
ভূ-কম্পের আদুরে প্রহারে মগজের সীমানায়
কারা যেন দিচ্ছে ঝাঁপ ?
দাপটের ফুরফুরে মেজাজের তীব্র শোষণে
বত্রিশ পাটির দেঁতো ঝলকে দেখি খুশীতে ডগমগ
চাপ- আসছে রে ছুটে চাপ ।

ওমন জানোয়ার জীবনভর গ্যাস-কক্ষে
ঠেলেঠুলে যথা-তথা দেয় চুম্বন-ভাপ !
তামাম পরিবেশে তখন খুঁজি জহরব্রতর নব্য ধারণা—
লেলিহান শিখার পেটে শয়তানটা দিক না মরণঝাঁপ!
ঝাঁপ রে ঝাঁপ !
তেমন ঝটিকায় নামবেই শান্তি, থাকবে না কুশ্রী তাড়না,
বাঁচব রে সুস্থতায়, বাঁচব রে মগ্নতায়,
ফুৎকারে তুড়ি মেরে উড়িয়ে দিলাম
নামগোত্রহীন জমাট বদ্ধ চাপটা ।
বাপরে বাপ! বাপরে বাপ!বাপরে বাপ !
নাইরে নাইরে জানি নিস্তার এমনতর দংশনে,
ডেরায় যেন সানন্দে নাচেই অচেনা কালসাপ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *