গতর জুড়ে বসছে মেলা
জেতার জন্য পীড়া,
লাস্যমুখের হাসি দেখেও
দূর হয় না খরা।
আতর মেখে ঘোরার ঠেলায়
জিনে পড়ছে টান,
ভোরাই তখন কানটা ধরে
শোনায় বাঁচার গান।
কেজো লোকটা হাসনুহানায়
আর হয় না মাতাল,
শ্যাওলা পিছল অন্ধ রাস্তা
যদিও রাখে খেয়াল।
গতর জুড়ে বসছে মেলা
জেতার জন্য পীড়া,
লাস্যমুখের হাসি দেখেও
দূর হয় না খরা।
আতর মেখে ঘোরার ঠেলায়
জিনে পড়ছে টান,
ভোরাই তখন কানটা ধরে
শোনায় বাঁচার গান।
কেজো লোকটা হাসনুহানায়
আর হয় না মাতাল,
শ্যাওলা পিছল অন্ধ রাস্তা
যদিও রাখে খেয়াল।