কালজয়ী কবি ছিলে তুমি এই ধরায়,
জীবনের গান কত দিয়েছো ছড়ায়।
জন্ম নিয়েছিলে তুমি তোমার গ্ৰাম চুরুলিয়ায়,
তোমার চরণে নমি পরম শ্রদ্ধায়।
রুদ্রের ন্যায় প্রচন্ডতা ছিল তোমার কলমে,
বিদ্রোহী কবি তুমি আছো বাঙালির মরমে।
প্রেম বিরহ পূজায় দিয়েছো ভরে কত গান,
মহিমান্বিত সৃষ্টি তব আজও অম্লান।
