বাইশের সকালেই কবিতার মেলা,
কবিতায় কবিতায় কলমের খেলা।
প্রস্তুতি মনে তাই মিলবো আবার,
পরিবার মাঝে খুশি মত্ততা সবার।
কবিতা শুনবো কত সকলের মুখে,
আবৃত্তি করবে সবে পুলকেতে সুখে।
কৌতূহলী মন প্রাণ আনন্দে যে রাজে,
মিলন উৎসবে যাবে নানারূপ সাজে।
ত্রৈমাসিক পত্রিকা আর পুরস্কার,
হাতে নিয়ে ব্যস্ততা ফটো তুলবার।
গুণীজন সংবর্ধনা বইয়ের প্রকাশ,
প্রবীণ নবীন কবির মিলন উচ্ছ্বাস।
বাইশের সকালে কবি মিলনের হাট,
উত্তেজনা মন মাঝে চলে দিনরাত।
ভালোবাসা ভরা এই উৎসব অনুষ্ঠান,
সকল কলমসৈনিক এসে করো যোগদান।
