Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কথার বনে পুড়ছে মানুষ || Asim Das

কথার বনে পুড়ছে মানুষ || Asim Das

কেমন করে লিখলে ব্যথা
জুড়িয়ে হবে জল ,
শোকের নদী জমিয়ে পাথর
ফিরিয়ে দেবে বল !

কেমন করে কাঁদলে বিবেক
কদম ফুটে ওঠে ,
যুদ্ধ ছেড়ে বৈরী বিমান
গন্ধ পেতে ছোটে !

কেমন করে বললে কথা
শান্তি প্রতি পলে ,
ঠোঁটের ভিতর মধু’র তাপে
মৌটুসী মন গলে !

তেমনি করে লেখাও কবি
কাঁদাও অতঃপর ,
কথার বনে পুড়ছে মানুষ
বনের পাশে ঘর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *