এ ভুবনে সবে ক্ষণিকের তরে
সময় বাঁধনে বাঁধা,
নিজ নিজ কাজ সফল করো হে
প্রভুর নামেতে সাধা।
পরিশ্রমের রোজনামচাতে
পূর্ণ তোমার ঝুলি,
ইচ্ছে বাসনা হয় না পাওয়া
ঘাড়ে দায়িত্ব গুলি।
অপচয় হয় দিনগুলি কাটে
সাধ সাধনার বলি,
চিত্রগুপ্ত ডাক দিয়ে কহে
নাম লেখা যাও, চলি।
জীবনের নদী থামে অবশেষে
লাব ডাব হলো শেষ,
নিভে গেল আলো প্রাণ পাখি গেল
স্বর্গপুরীর দেশ।
কেহ পায় সুখ মেটায় বাসনা
সুখের দোলায় চড়ে,
কেহ পায় দুখ ধরিত্রী মাঝে
কষ্টের মাঝে পড়ে।
নশ্বর দেহ পরলোক ধায়
জীবন নদীর ধারা,
আসবে মরণ এই ভব মাঝে
ওপারে যাবার তাড়া।
