Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এসো ঋতুরাজ || Roma Gupta

এসো ঋতুরাজ || Roma Gupta

ওগো ঋতুরাজ এসো বন মাঝ
ফাগুন ফাগের রাগে,
পলাশ আগুনে মধুর ফাগুনে
দিকে দিকে ফুল বাগে।

কুহু কুহু ডাকে বৃক্ষ শাখে
কোকিল কণ্ঠ সুরে,
ভরা ফাগে এসো রঙে রঙে মেশো
দিকে দিগন্ত জুড়ে।

লাল লালিমায় ধরা আঙিনায়
করো সুখে তুমি রাজ,
হিজল হিঙুল পলাশ শিমুল
গাছে দিয়ে ফুল সাজ।

ফুলের সুবাসে অলি দলে রাশে
আসবে ফুলের মাঝ,
মধু খাবে চেখে পায়ে পাখে মেখে
সকাল বিকাল সাঁঝ।

জাগে বনময় নব কিশলয়
রঙিন আবেশ ছেয়ে,
যেদিকে তাকাই মনে সুখ পাই
তোমার পরশ পেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *