Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এক অনন্ত অনুভূতি || Nivedita De

এক অনন্ত অনুভূতি || Nivedita De

ফুটে থাকা বুনো ফুল কে যতোই রাখো অনাদরে অবহেলায় অযত্নে।
তবুও সে শুধু একান্তই তোমারই, তোমার আলোয় সূর্যমুখি।

জানি তুমি লাল গোলাপ ভালো বাসো।
সেও যে তোমার চোখে আস্তো গোটা একটা কবিতা।
লিখে ফেলো ছন্দে ভরা ছবিতা!
প্রাচীন প্রাচিরের গাত্রে ফুটে থাকা আমি একাকী এক বুনো ফুল।
চাঁদের আলোয় জ্যোৎস্না মাখি,
হাসির আড়ালে কান্না রাখি।
নিজের বুক দিয়ে আগলে রাখি প্রিয় মানুষটিকে।
প্রিয় মানুষটার প্রতিটি নিশ্বাস আমার কাছে প্রাধান্যের দাবী রাখে,
শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা আর হারানোর ভয় সবটুকু দিয়ে অনুভূতি জড়ানো এক মায়া।

বলো জীবনের সেই মানুষটিকে কী বলে যে সম্বোধন করা যায়….!!

যেন এক অনন্ত পথ চলার অনুভূতি
প্রতিদিন নতুন করে চেনার অনুভব নিয়ে যে কত বছর পার হয়ে যায়।
এমনই করেই যায় যদি দিন যাক না….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *